HEALTH
ভারত-চীন ‘ভালো প্রতিবেশী ও বন্ধু’: শি জিনপিং
ভারত ও চীন ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে তিনি এই মন্তব্য করেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। শি জিনপিংয়ের এই মন্তব্যে দুদেশের সম্পর্ক ভালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সিনহুয়া বলেছে, গত এক বছরে চীন-ভারতের সম্পর্কে উন্নতি ও বিকাশ অব্যাহত রয়েছে এবং এটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শি জিনপিং বলেন, ‘গত এক বছরে চীন-ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন সবসময় বিশ্বাস করে ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়াই চীন ও ভারতের জন্য সঠিক পথ।’
চীন-ভারত সম্পর্ককে রূপকভাবে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াবে। একই সঙ্গে একে অপরের উদ্বেগ সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা পুরোপুরি নির্ধারিত নয় এবং ১৯৫০-এর দশক থেকে বিতর্কিত। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে ২০ জন ভারতীয় ও কয়েকজন চীনা সেনা নিহত হওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। এরপর হিমালয় অঞ্চলে উভয় দেশই সামরিক উপস্থিতি বাড়ায়।
তবে গত বছর থেকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর দিকেও মনোযোগ দেয় চীন ও ভারত।
World
অনুষ্ঠানে গিয়ে আয়োজকদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মিমির
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ভারতের উত্তর ২৪ পরগণার বনগাঁয় রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই তারকার ভাষ্য, আয়োজক সংস্থার কয়েকজন সদস্য অনুষ্ঠানের মাঝেই তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। স্থানীয় থানায় আয়োজকদের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগও দায়ের করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুরো ঘটনাটি তুলে ধরেন অভিনেত্রী। এই ঘটনায় তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে।
মিমির ইনস্টাগ্রাম স্টোরি থেকে জানা যায়, বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে পৌঁছতে নির্ধারিত সময়ের থেকে ঘণ্টাখানেক দেরি হয় অভিনেত্রীর। তার জন্য ভক্ত-দর্শকরাও অপেক্ষায় ছিলেন। মিমি পৌঁছনোর পর দেরি হওয়ায় সঙ্গে সঙ্গেই মঞ্চে উঠে অনুষ্ঠান শুরু করেন।
কিন্তু তার দাবি, অনুষ্ঠানের মাঝেই আয়োজকরা তাকে মঞ্চ ছেড়ে নেমে যেতে বলেন। তাকে আর পারফর্ম করতেও দেওয়া হয়নি বলে অভিযোগ তার। শুধু তাই নয় মিমি আরও জানান, তার সঙ্গে যারা ছবি তুলতে মঞ্চে এসেছিলেন, তাদের প্রত্যেককেই সরিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় হতবাক এই অভিনেত্রী ভাষ্য, ‘এর আগে বহু জায়গায় অনুষ্ঠান করতে গিয়েছি। তবে এমন অভিজ্ঞতা প্রথমবার হলো। আমি কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নেমে যাই। আমি বিষয়টি আইনিভাবে মোকাবিলা করছি। আজ আমি যদি চুপ থাকি, তা হলে এমন ঘটনা এর পরেও ঘটবে।’
এদিকে, উদ্যোক্তাদের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, চুক্তি ছিল মিমি অনুষ্ঠানে আসবেন সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে। কিন্তু তিনি পৌঁছান রাত সাড়ে ১১টার পর। এতে দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে কারণেই তাকে পারফর্ম করতে দেওয়া হয়নি বলে দাবি করে উদ্যোক্তারা।
Latest News
অনুষ্ঠানে গিয়ে আয়োজকদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মিমির
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ভারতের উত্তর ২৪ পরগণার বনগাঁয় রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই তারকার ভাষ্য, আয়োজক সংস্থার কয়েকজন সদস্য অনুষ্ঠানের মাঝেই…
জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি সরকারের
০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা প্রদান এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের লক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। সরকার কর্তৃক প্রত্যয়ন সাপেক্ষে…
একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সোমবার (২৬ জানুয়ারি) বিকালে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি…
ভারত-চীন ‘ভালো প্রতিবেশী ও বন্ধু’: শি জিনপিং
ভারত ও চীন ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে তিনি এই মন্তব্য করেন। চীনের…
Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
